Thursday, November 25, 2021

শ্যামনগরে ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিল চেয়ারম্যান ৭৪, সংরক্ষিত ১৪৮ ও সদস্য পদে ৪১৫ https://ift.tt/eA8V8J

রনজিৎ বর্মন, সুন্দরবনাঞ্চল (শ্যামনগর): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্যামনগর উপজেলায় ৯টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান পদে ৭৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪৮ জন ও সদস্য পদে ৪১৫ জন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৫ নভেম্বর।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে প্রকাশ, দাখিলকৃত চেয়ারম্যানপদে মনোনয়নপত্রের মধ্যে দলীয়ভাবে আওয়ামীলীগের প্রার্থী ৯জন, জার্তীয়পার্টির ৬ জন, বাংলাদেশ কংগ্রেস থেকে ১ জন, ইসলামিক আন্দোলন থেকে ৯ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪৯ জন।

ইউনিয়ন অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সংখ্যা হল কাশিমাড়ী ইউপিতে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন ও সদস্য পদে ৪৯ জন, নুরনগর- চেয়ারম্যানপদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সদস্য পদে ৩৭ জন, কৈখালী-চেয়ারম্যানপদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন ও সদস্য পদে ৪৭জন, রমজাননগর-চেয়ারম্যানপদে ৭জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬জন ও সদস্য পদে ৩১জন, মুন্সিগঞ্জ-চেয়ারম্যানপদে ৭জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২০জন ও সদস্য পদে ৪৮জন, বুড়িগোয়ালিনী-চেয়ারম্যানপদে ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯জন ও সদস্য পদে ৪৩জন, আটুলিয়া-চেয়ারম্যানপদে ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন ও সদস্য পদে ৪৭জন, পদ্মপুকুর- চেয়ারম্যানপদে ৮জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮জন ও সদস্য পদে ৩০ জন ও গাবুরা- চেয়ারম্যানপদে ১০জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২০ জন ও সদস্য পদে ৮৩ জন ।

জানা যায়, আওয়ামী লীগ থেকে ৯ ইউপির নৌকা প্রতিক প্রাপ্তরা হলেন কাশিমাড়ী ইউপিতে মো: শমসের আলী ঢালী, নুরনগর-মো: বখতিয়ার আহম্মেদ, কৈখালী-মো: রেজাউল করিম, রমজাননগর-মো: শাহনুর আলম, মুন্সিগঞ্জ- অসীম কুমার মৃধা, বুড়িগোয়ালিনী-ভবতোষ কুমার মন্ডল, আটুলিয়া-গাজী কামরুল ইসলাম, পদ্মপুকুর- এস এম আতাউর রহমান ও গাবুরা-জিএম শফিউল আযম লেনিন। রিটার্নিং অফিসার সুত্রে প্রকাশ, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৯ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর।

 

The post শ্যামনগরে ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিল চেয়ারম্যান ৭৪, সংরক্ষিত ১৪৮ ও সদস্য পদে ৪১৫ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZmNymG

No comments:

Post a Comment