Thursday, November 25, 2021

কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় ৮নং কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন কেরালকাতা ইউনিয়ন পরিষদ নির্বাচন-২১’কে সামনে রেখে দলীয় মনোনয়ন প্রত্যাশী নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসাবে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে সিংগা প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগ সভাপতি মাস্টার হাফিজুর রহমান।

সভায় অতিথি ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান পদে নৌকা প্রতীক প্রত্যাশী কেন্দ্রীয় আ.লীগ নেতা সরদার আমজাদ হোসেন, দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা মঞ্জুরুল ইসলাম সোহাগ, ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুল মাজেদ সরদার, ফজলুর রহমান, ইউপি সদস্য ওসমান গণি, ডা. ফজলুর রহমান, ফারুক আহম্মেদ মন্টু, গোলাম সরোয়ার, হুমায়ুন কবির মিঠু, যুবলীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটনসহ ওয়ার্ড ভিত্তিক দলীয় কাউন্সিলরগণ ও আ.লীগ নেতা-কর্মীবৃন্দ।
সভায় উপস্থিত দলীয় কাউন্সিলারদের মতামতের ভিত্তিতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য ইউনিয়ন আ.লীগ সভাপতি মাস্টার হাফিজুর রহমান, ইউনিয়ন যুবলীগ নেতা মঞ্জুরুল ইসলাম সোহাগ ও কেন্দ্রীয় আ.লীগ নেতা সরদার আমজাদ হোসেনের নাম সাতক্ষীরা জেলা কমিটি বরাবর প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।

The post কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3l8Y2xJ

No comments:

Post a Comment