আশাশুনি ব্যুরো: আশাশুনির খাজরায় হত্যার উদ্দেশ্যে মারপিটের ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার খাজরা বাজারে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মোজাম্মেল হক মোল্যার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, দীনেশ চন্দ্র মন্ডল, মেম্বর ইব্রাহিম গাজী, রিপন হোসেন, শ্যামপদ ঘোষ, সিরাজুল ইসলাম প্রমুখ। বক্তাগণ মারপিটের ঘটনা যাতে দ্রুত সঠিক তদন্ত হয় এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় সে জন্য এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
The post আশাশুনির খাজরায় মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/311l42K
No comments:
Post a Comment