পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা থেকে তালা উপজেলার ইউনিয়ন ভিত্তিক ভালো শিখন পরিদর্শনের জন্য অভিজ্ঞতা বিনিময় সফর সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ এর আওতায় পারস্পরিক শিখন কর্মসূচির প্রাতিষ্ঠানিকীকরণে এসফর অনুষ্ঠিত হয়। ২৫ নভেম্বর সকালে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সফরে তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পর্যায়ের ২জন অফিসার এবং ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব সমন্বয়ে অভিজ্ঞতা বিনিময় সফর কলারোয়া উপজেলার হেলাতলা ও কেরালকাতা ইউনিয়ন পরিষদে সম্পন্ন হয়। স্থানীয় সরকার বিভাগের এনআইএলজি মাধ্যমে বাস্তবায়িত অভিজ্ঞতা বিনিময়ের সফরে অংশগগ্রণকারীদেরকে কারিগরি সহযোগিতা করেন, মো. শরিফুল ইসলাম এবং মো. মনিরুজ্জামান টিটু।
The post তালায় ভাল শিখন পরিদর্শনের জন্য অভিজ্ঞতা বিনিময় সফর appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3DUphUa
No comments:
Post a Comment