Thursday, November 25, 2021

আশাশুনির তেঁতুলিয়া হাইস্কুলে অভিভাবক সদস্য নির্বাচন https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনির মিত্র তেঁতুলিয়া পিএসএস হাইস্কুলের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।

অভিভাবক সদস্য সাধারণ পদে ৪টি পদে ৮জন ও সংরক্ষিত মহিলা আসনের একটি পদে ২জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। মিজানুর রহমান মন্টু প্যানেল ও ইউপি চেয়ারম্যান দিপঙ্কর কুমার সরকার দিপ প্যানেলভুক্ত হয়ে প্রার্থীরা নির্বাচন করেন এবং সব কয়টি পদে মিজানুর রহমান মন্টুর প্যানেলভুক্ত প্রার্থীরা বিজয় লাভ করেন। নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম. বাকী বিল্লাহ। সাধারণ অভিভাবক পদে আজগর আলি (ছাতা প্রতীক) ১৯০ ভোট, শাহ মোহাম্মদ সেকেন্দার (আনারস) ১৭২, মইনুর সানা (ফ্যান) ১৭১ ও আব্দুল জব্বার (হরিণ) ১৭০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। সংরক্ষিত মহিলা আসনে সালমা খাতুন (দোয়াত কলম) ১৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

The post আশাশুনির তেঁতুলিয়া হাইস্কুলে অভিভাবক সদস্য নির্বাচন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3CWIXoR

No comments:

Post a Comment