আশাশুনি সংবাদদাতা: আশাশুনি সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি তবিবুর রহমান তৈবারের পিতা আসাদুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। পরিবার সূত্রে জানা গেছে, আশাশুনি সদরের মরহুম মুনছুর আলী সরদারের বড় পুত্র উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আসাদুর রহমান আসাদ (৫২) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে স্ত্রী, ৩পুত্র ও ২কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার পারিবারিক কবরস্থানে জানাজা নামাজ শেষে দাফন করা হয়। মাও. নুর ইসলামের পরিচালনায় জানাযার নামাজে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রিপোর্টাস ক্লাবের সেক্রেটারি আব্দুস সামাদ বাচ্চু, জেলা পরিষদের সদস্য উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, সাবেক অধ্যক্ষ আব্দুস সবুর, সাইদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা, জেলা পরিষদের সদস্য আব্দুল হাকিম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম, থানা জামে মসজিদের ইমাম প্রভাষক হাফেজ বাকি বিল্লাহ ওয়াপদা জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রউফ, অজিহার রহমান, শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক রফিকুল ইসলাম মজনু, জাতিয় পার্টির সভাপতি রহুল আমীন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, যুবলীগ নেতা আহসান উল্লাহ আছু, মিজানুর রহমান, আছাদুজ্জামান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম সাহেব আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আছমাউল হুসাইন, রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি এমএম সাহেব আলী, সাংবাদিক বাহবুল হাসনাইনসহ মুসল্লিবৃন্দ।
The post আশাশুনিতে যুবলীগ নেতা তৈবারের পিতার দাফন সম্পন্ন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3aydr4K
No comments:
Post a Comment