Friday, February 5, 2021

জাতীয় গ্রন্থাগার দিবস পালন https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: ‘মুজিববর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার’ প্রতিপাদ্যে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে পালিত হয়েছে ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২১’। দিবসটি পালন উপলক্ষে সকাল ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা গণগ্রন্থাগার কর্মকর্তা মো. আল-মামুন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে গ্রন্থাগার দিবসের তাৎপর্য সম্পর্কে আলোকপাত করেন এবং সবাইকে গ্রন্থাগারে পড়তে উৎসাহ প্রদান করেন।

তিনি বলেন, দেশের জন্য গ্রন্থাগারের প্রয়োজনীয়তা অপরিসীম। কেননা গ্রন্থাগার ও গ্রন্থাগারে অর্জিত জ্ঞানের মাধ্যমেই সমাজ ও দেশ আলোকিত হয়।
অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে গণগ্রন্থাগারে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। যার মধ্যে গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ, চট্টগ্রামে মুসলিম ইনস্টিটিউট এবং দেশের সকল গণগ্রন্থাগার ভবনের উর্ধ্বতন সম্প্রসারণ ইত্যাদি।

৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ ঘোষণা ও গণগ্রন্থাগারের ব্যাপক উন্নয়ন করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি তিনি বিশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে গ্রন্থাগারে বই পড়ার আহবান জানান। তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক ও অনৈতিক কর্মকান্ড থেকে মুক্ত করতে তথা সুনাগরিক হিসেবে তৈরি করতে নিয়মিত পাঠাভ্যাস চালু করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ, জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্ল¬াহ আল-মামুন এবং দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি মো. আনিসুর রহিম। দিবসটি উপলক্ষে গণগ্রন্থাগার কার্যালয়কে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

The post জাতীয় গ্রন্থাগার দিবস পালন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3tvF9HN

No comments:

Post a Comment