বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভারতের পেট্টাপোল ‘জীবন জীবিকা বাঁচাও আন্দোলন’ কমিটির দেওয়া দুটি শর্ত মেনে নেওয়ায় অবরোধ প্রত্যাহার করা হয়েছে। টানা ২দিনপর মঙ্গলবার সকাল থেকে বেনাপাল পেট্টাপোল স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি সচল হয়েছে। বন্দরে চলছে লোড-আনলোড। শ্রমিকদের মধ্যে ফিরেছে প্রাণচাঞ্চল্য।
বেনাপোল বন্দর উপ-পরিচালক মামুন তরফদার ও সিএন্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সম্পাদক সাজেদুর রহমান জানান- ৫দফা বাস্তবায়নের দাবীতে রবিবার সকাল থেকে অবরোধ ডাকে ভারতের পেট্টাপোল জীবন জীবিকা বাঁচাও আন্দোলন কমিটি। ফলে বন্দর হয়ে যায় আমদানি রপ্তানি। আটকা পড়ে পণ্য বোঝাই ট্রাক। নষ্ট হতে শুরু করে মাছ পান মরিচ ফলসহ কাচাপণ্য। সোমবার বিকালে শ্রমিকদের সাথে কাষ্টম ও বন্দরের ফলপ্রসু বৈঠকের পর-দুটি শর্ত মেনে নেওয়ায় মঙ্গলবার সকাল থেকে শুরু হয় আমদানি রপ্তানি। ২০ ফেব্রুয়ারি থেকে ভারতীয় ট্রাক ড্রাইভাররা আগের মতো যাতায়াত করতে পারবে। কুলি বা সাধারণ শ্রমিকেরা করতে পারবে পণ্য হ্যান্ডলিং।
সকাল থেকে দুপুর পর্যন্ত ১৩৭ ট্রাক পণ্য বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা। তবে কোন পণ্য রপ্তানি হয়নি ভারতে।
The post বেনাপোল পেট্টাপোল স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি সচল appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/36A6DSU
No comments:
Post a Comment