নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ এর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় শিল্পকলা মিলনায়তনে সাতক্ষীরা জেলা যুবলীগের আয়োজনে এবং ভোরের পাতা গ্রুপের সার্বিক ব্যবস্থাপনায় জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জহিরুল হক নান্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভোরেরপাতা গ্রুপ অফ কোম্পানীর চেয়ারম্যান ড. কাজী এরতেজা হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত পৌর মেয়র প্রার্থী শেখ নাসেরুল হক। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ. হ. ম তারেক উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জি এম ওয়াহিদ পারভেজ, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক প্রভাষক আফছার উদ্দীন, সাবেক ছাত্রনেতা ও ভোরের পাতার সম্পাদক কাজী হেদায়েত হোসেন রাজ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মো: আলমগীর, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, শ্যামনগর উপজেলা যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা, দেবহাটা উপজেল যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন, কলারোয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, সরকারী কলেজ ছাত্রলীগের (সাবেক) কাজী সাহেদ পারভেজ ইমন। উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, আতাউর রহমান, সদস্য নাজমুন নাহার মুন্নি, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান অসলে, সাংগঠনিক সম্পাদক শেখ শফিউদ্দীন, জেলা যুবলীগ নেতা তুহিনুর রহমান, যুবলীগ নেতা মামুন, অপু, রবিন, বিপুলসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ। সঞ্চালনায় করেন, সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য স ম আব্দুস সাত্তার।
The post মুনসুর আহমেদের রুহের মাগফিরাত কামনায় দোয়া appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3jlZFpG
No comments:
Post a Comment