Friday, February 5, 2021

ভোমরা বন্দরে অনুমোদনহীন তিন ট্রাক শ্যামা চাল উদ্ধার https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: কম রাজস্বের নন বাসমতি চালের ঘোষণা দিয়ে বাংলাদেশে রপ্তানির তালিকায় না থাকা তিন ট্রাক শ্যামা চাল আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার ভোমরা শাখার জুনিয়র ফিল্ড অফিসার হাবিবুর রহমান তালুকদারের নেতৃত্বে ভোমরাস্থল বন্দর ইয়ার্ড থেকে ওই চাল আটক করা হয়।
ভোমরা বন্দর সূত্রে জানা গেছে, পহেলা ফেব্রুয়ারি ওই তিন ট্রাক ভারতীয় শ্যামা চাল ভোমরাস্থল বন্দর ইয়ার্ডে প্রবেশ করে। কিন্তু ওই চালের অনুমোদন বাংলাদেশে না থাকায় সেখানেই পড়ে ছিল। আমদানীকারক প্রতিষ্ঠান সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের পলাশ ট্রেডার্স এবং সিএন্ডএফ এজেন্ট মামুন ট্রেডার্স ভোমরা মোটা চালের অনুমোদন নিয়ে চালগুলো আমদানি করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থলবন্দর এনএসআই অফিস এবং কাস্টমস অফিস যৌথ অভিযান পরিচালনা করে তিনটি ট্রাক (ট্রাকগুলোর নং (ডই ২৩ই-০৩৫৫, ডই ৬৫ই-৪৭১৬, ডই ২৩ই-৬৬৩১) উক্ত চালগুলো আটক করে।
অভিযানে ট্রাক তিনটিতে বাংলাদেশে অননুমোদিত ১৪০৭ বস্তা (৮৪৪২০ কেজি) শ্যামা চাল এবং ৪৩ বস্তা (২৫৮০ কেজি) সিদ্ধ চাল উদ্ধার করা হয়। যা বর্তমানে ভোমরা স্থলবন্দরের ১নং গোডাউনে সিলগালা অবস্থায় সংরক্ষিত রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।
এ ব্যাপারে ভোমরা কাস্টমসের সহকারি কমিশনার আমীর মামুন বলেন, আটককৃত চাল সরকারি পার্কিংয়ে নামিয়ে রাখা হয়েছে। কাগজপত্র যাচাই করে শনিবার (আজ) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

The post ভোমরা বন্দরে অনুমোদনহীন তিন ট্রাক শ্যামা চাল উদ্ধার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3rrmESY

No comments:

Post a Comment