পত্রদুত ডেস্ক: র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটক নয়ন হোসেন (২৬), যশোরের ঝিকরগাছা থানার নায়ড়া গ্রামের আয়ুব আলী, ও নাছিমা বেগমের ছেলে।
১ ফেব্রুয়ারি বিকালে সিনিয়র এএসপি মো. বজলুর রশীদের নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর সদস্যরা যশোর জেলার শার্শা থানাধীন সমান্দিকাঠি গ্রামস্থ সাতক্ষীরা টু যশোর হাইওয়ে গামী পাঁকা রাস্তার পাশে জনৈক হানিফ মিস্ত্রির বাড়ি সংলগ্ন ইটের সোলিংয়ের উপর থেকে তাকে আটক করেন। তার কাছ থেকে র্যাব দেড় কেজি গাঁজা, ১ টি মোবাইল ফোন ও ১টি সিমকার্ড উদ্ধার করে।
The post র্যাবের অভিযানে দেড়কেজি গাঁজাসহ আটক এক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/39HMTyy
No comments:
Post a Comment