Wednesday, August 25, 2021

যুব ইউনিয়নের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলের লক্ষ্যে মহানগর যুব ইউনিয়নের প্রস্তুতি সভা https://ift.tt/eA8V8J

আগামী ২৮ আগস্ট ২০২১ বাংলাদেশ যুব ইউনিয়নের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে খুলনা মহানগর যুব ইউনিয়নের এক প্রস্তুতি সভা ২৫ আগস্ট বুধবার সন্ধ্যায় সংগঠন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, সহ-সভাপতি শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক রামপ্রসাদ রায় প্রমুখ।

সভায় প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় ২৮ আগস্ট শনিবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠন কার্যালয়ে জাতীয় ও দলীয় উত্তোলন, ১১টায় কমরেড রতন সেন স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ এবং বিকেল ৪টায় আলোচনা সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী পালনে যথাসময়ে সংগঠনের সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তি

The post যুব ইউনিয়নের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলের লক্ষ্যে মহানগর যুব ইউনিয়নের প্রস্তুতি সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kqAHXe

No comments:

Post a Comment