Wednesday, August 25, 2021

নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম-এর স্মারকলিপি প্রদান https://ift.tt/eA8V8J

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, খুলনা জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ উপলক্ষে ২৫ আগস্ট বেলা ১২টায় খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা জেলা সভাপতি কোহিনুর আক্তার কণা, সহ-সভাপতি অপর্ণা মজুমদার, সদস্য রেখা বেগম, সুফিয়া বেগম, হামিদা বেগম প্রমুখ। স্মারকলিপিতে স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট নারী-শিশু ধর্ষণ-নির্যাতনের সুষ্ঠু ও ন্যায় বিচার নিশ্চিত করা, বাল্যবিবাহ বন্ধে সরকার-প্রশাসন ও জনপ্রতিনিধিদের নজরদারী ও সচেতনতা বাড়ানো, ক্যাসিনো-মাদক ব্যবসায়ী ও পর্ণোগ্রাফির পৃষ্ঠপোষক মাফিয়া গড ফাদার ও সিন্ডিকেটের হোতাদের গ্রেফতার ও বিচার এবং অপসংস্কৃতি-অশ্লীলতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও সুস্থ সংস্কৃতির বিকাশে সরকারি উদ্যোগ বাড়ানোর দাবী জানানো হয়।

অনুরূপ কর্মসূচি উপলক্ষে গতকাল ২৪ আগস্ট বিকেল ৫টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি কোহিনুর আক্তার কণার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহিলা আক্তার আনিকার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেনÑবাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑবাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা সমন্বয়ক ও গণসংহতি আন্দোলন, খুলনা জেলা সমন্বয়কারী মুনীর চৌধুরী সোহেল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আব্দুল করিম, সংগঠনের খুলনা জেলা সহ-সভাপতি অপর্ণা মজুমদার, সহ-সাধারণ সম্পাদক পারভীন আক্তার, পাঠাগার বিষয়ক সম্পাদক সীমা আক্তার, সদস্য রেখা বেগম, সুফিয়া বেগম, হামিদা বেগম, রিনা আক্তার প্রমুখ।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ১৯৯৫ সালে কিশোরী ইয়াসমিনকে পুলিশ কর্তৃক ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে দিনাজপুরবাসীসহ সারা দেশে যে প্রতিবাদের দৃষ্টান্ত তৈরি হয়েছিল তা আমাদের জন্য গর্বের। পাশাপাশি বর্তমানে নারী নির্যাতনের চিত্র আমাদের জন্য কলঙ্কের। বিচারহীনতার সংস্কৃতি আমাদের সমাজে নারী নির্যাতনের মাত্রা দিন দিন বাড়িয়ে তুলছে। নেতৃবৃন্দ বলেন, বর্তমানে নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার যে চিত্র আমরা দেখছি, তা ভয়াবহ।

পত্রিকার হিসেবে গত তিন বছরে ধর্ষণের সংখ্যা বেড়েছে ১২২ গুণ। করোনাকালীন শুধু যশোরের কেশবপুর উপজেলায় বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ৩ হাজার। তাহলে সহজেই অনুমেয় সারা দেশে বাল্যবিবাহের চিত্র কেমন! নেতৃবৃন্দ ঘরে-বাইরে সর্বত্র নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলনের মধ্য দিয়ে নারী মুক্তির সংগ্রামকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। প্রেসবিজ্ঞপ্তি

The post নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম-এর স্মারকলিপি প্রদান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3yhiDng

No comments:

Post a Comment