বুধবার ওয়াস এসডিজি প্রকল্প’র আওয়াতায় হোপ ফর দি পুওরেস্ট (এইচপি)’র আয়োজনে সাতক্ষীরা পৌরসভাতে রেইন ওয়াটার হারভেস্টিং প্লান্ট উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা পৌরসভার মেয়র মো: তাজকিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্লানটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসান এবং ৪, ৫, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর অনিমা মন্ডল, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মো: জিয়াউর রহমান, এবং আশা’র জেলা ব্যবস্থাপক মো: আশরাফুল ইসলাম, দ্যা পোল স্টার পৌর হাইস্কুলের প্রধান শিক্ষক অনামি কৃষ্ণ মন্ডলসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এইচপি আশা’র টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম খান, নন্দিতা রানী দত্ত। প্রেসবিজ্ঞপ্তি
The post সাতক্ষীরা পৌরসভায় এইচপি’র রেইন ওয়াটার হারভেস্টিং প্লান্ট উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Wk3Hbc
No comments:
Post a Comment