মিলন বিশ্বাস: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদী ভাঙনে এখনো প্রতাপনগরের তিন গ্রামে পাঁচ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় জীবন যাপন করছে। এসকল পানিবন্দি পরিবার থেকে বুধবার সকালে প্রতাপনগর ইউনিয়ন পরিষদে জেলা প্রশাসকের বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী পানিবন্দি ১০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এসময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব খায়রুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল বারীকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
The post প্রতাপনগরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3kjYiZw
No comments:
Post a Comment