নিজস্ব প্রতিনিধি: কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার সন্ধ্যায় সদরের ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার অফিস চত্ত্বরে এ কর্মসুচি পালন করা হয়। ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক হারুনার রশীদ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের প্রভাষক মঈনুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি সোহরাব হোসেন সাজু, মুক্তিযোদ্ধা ডা: আবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জাহিদ হোসেন ও যুবলীগ নেতা শিপন হোসেন, দিদারুল ইসলাম, যুগ্ম-আহবায়ক বনি আমিন, সাংগঠণিক সম্পাদক আতাউর রহমান, ছাত্রলীগের নেতা জাকির হোসেন ও স্বেচ্ছাসেবকলীগের সোহাগ হোসেন প্রমুখ।
The post ঝাউডাঙ্গায় যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3FQmFax
No comments:
Post a Comment