শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শার বাগআচড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের আনারস প্রতীকের কর্মী মোস্তাক ধাবক প্রতিপক্ষ নৌকা প্রতীকের সমর্থকদের হামলায় নিহত হওয়ায় তার স্মরণে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সোমবার বিকালে বাগআচড়া স্কুল মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক। এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। নিহতের পরিবারের খোঁজ খবর নিয়ে পারিবারিক কবরস্থান জিয়ারত করেন। নিহতের দুই পুত্র সন্তানের লেখাপড়া ও পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন আব্দুল খালেক।
The post বাগআচড়ায় নিহত আনারস প্রতীকের কর্মী মোস্তাকের স্মরণে দোয়া appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3CL9Ags
No comments:
Post a Comment