শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে বোমাসহ ২ সন্ত্রাসী আটক হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর কামালের নেতৃত্বে একটি পুলিশ দল উপজেলার নওয়াঁবেকী বাজারের পাশ থেকে বোমাসহ ওই দুই সন্ত্রাসীকে আটক করে।
এ সময় তাদের তল্লাশী করে দুটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ দল।
আটক দুই সন্ত্রাসী হলো কালিগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল বারী শেখের ছেলে মাহাবুবুর রহমান মিলন (৩৩) এবং রঘুনাথপুর গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে জাহিদ শেখ (২৮)।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে বোমাসহ দুই সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। দুই সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে ওসি জানান।
The post শ্যামনগরে পুলিশের অভিযানে বোমাসহ দুই যুবক আটক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3r4zfPb
No comments:
Post a Comment