পত্রদূত ডেস্ক: লাখো মানুষের বিন¤্র শ্রদ্ধা আর অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে জেলাবাসিকে শোক সাগরে ভাসিয়ে চিরদিনের জন্য চলে গেলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ প্রশাসক প্রবীন রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
মঙ্গলবার বাদ জোহর সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে তার জানাজা নামাজে জনতার ঢল নামে। এসময় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক কানায় কানায় পূর্ণ হয়। এরআগে তার মরদেহে জেলার সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। জানাজা নামাজের আগে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এসময় সৃষ্টি হয় বেদনা বিধূর পরিবেশ। জানাজা নামাজের আগে মরহুমের জীবন ও কর্ম তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক-এমপি, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাতক্ষীরা-০৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু, জেলা জাপার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, মরহুমের ভাইপো সালাউদ্দীন প্রমুখ। এসময় মোবাইল ফোনে অডিও কনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। জানাজা শেষে তাকে সাতক্ষীরার দেবহাটার পারুলিয়াস্থ গ্রামের বাড়িতে নেওয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, জেলা আয়ামী লীগের সহ-সভাপতি একে ফজলুল হক, বিএম নজরুল ইসলাম, কাজী এরতেজা হাসান, অধ্যক্ষ আবু আহমেদ, মুক্তিযোদ্ধা শেখ শাফী আহমেদ, মো. আছাদুল হক, মাস্টার নীলকণ্ঠ সোম, শেখ সাহিদ উদ্দি, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যার মো. আসাদুজ্জামান বাবু ও আ. হ. ম তারিক উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আজহারুল ইসলাম, দফতর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ আরাফাত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. অনিত কুমার মুখার্জী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিসুজ্জামান আনিচ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম ফাত্তাহ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মুজিব ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আযম লেনিন, সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস। উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য এসএম শওকত হোসেন, এবিএম মোস্তাকিম, এড. মোজহার হোসেন কান্টু, শেখ নুরুল ইসলাম, নরীম আলী মাস্টার, মো. মুজিবুর রহমান, ফিরোজ আহমেদ স্বপন, শেখ নাসেরুল হক, শেখ আব্দুর রশিদ, মো. শাহ্জাহান আলী, মো. শাহাদাত হোসেন, ঘোষ সনৎ কুমার, এসএম আতাউল হক দোলন, মো. মনিরুজ্জামান মনি, শেখ মারুফ হাসান মিঠু, আমিনুল ইসলাম লাল্টু, সাঈদ মেহেদী, মো. আব্দুল কাদের, সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, মীর মোশারফ হোসেন মন্টু, আসাদুজ্জামান অসলে, এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, এনামুল হক ছোট, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, মোস্তাফিজুর রহমান নাছিম, শেখ মনিরুল হোসেন মাসুম, নাজমুন নাহার মুন্নি, মো. সামছুর রহমান, মীর জাকির হোসেন, মিসেস মাহফুজা রুবি ও ইসমত আরা বেগম প্রমুখ।

এরপর মরহুমের ২য় নামাজে জানাজা বিকাল ৩টা ৫৫ মিনিটে নলতা শরীফ শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজা পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের ছানি ইমাম হাফেজ শামছুল হুদা। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আবু সাঈদ রংপুরী।
মসজিদে জানাজার পূর্বে মরহুমের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক-এমপি এবং মিশনের সহ-সম্পাদক মো. মালেকুজ্জামান। জানাযা নামাজে অংশগ্রহণ করেন নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌলভী আব্দুর রাজ্জাক, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এনামুল হক খোকন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হুসেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদ সদস্য এড. এসএম আসাদুর রহমান সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, ইউপি চেয়ারম্যান কাজী আরিফুজ্জামান তুহিন (পাইকগাছা), নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, সহ-সভাপতি আব্দুল¬াহ মোড়ল, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবু, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া কোষাধ্যক্ষ আনোয়ারুল হক, কর্মকর্তা সাইদুর রহমান, মো. ইউনুস, আবুল ফজল শিক্ষক, একরামুল রেজা, রফিকুল ইসলাম বাচ্চু, খায়রুল হাসান, আনারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বীরমুক্তিযোদ্ধা আবু দাউদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এরপর পারুলিয়া ফুটবল মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় জেলা আ’লীগ সভাপতি মুনসুর আহমেদকে। জানাযা নামাজের পূর্ব মুহূর্তে মোবাইলে অডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।
প্রসঙ্গত: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ (৭৩) সোমবার দিবাগত রাত ১১টা ০৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বঙ্গবন্ধুর আহ্বানে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন মুনসুর আহমেদ। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে রিলিফ কমিটির চেয়ারম্যান এবং ১৯৭৩ সাল থেকে পরপর তিন মেয়াদে পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। মুনসুর আহমেদ ১৯৮৬ ও ১৯৯১ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পরপর দু’বার সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পর্যায়ক্রমে সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও সভাপতি হিসেবে দীর্ঘ প্রায় ৪০ বছর সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। ২০১১ সালে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হয়ে পরবর্তী পাঁচ বছর দায়িত্ব পালন করেন।
The post চির বিদায় জেলার অভিভাবককে appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3tmezRd
No comments:
Post a Comment