পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের কফিনে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বিভিন্ন রাজনৈতিক দল অঙ্গ সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জেলা ওয়ার্কার্স পার্টি, জেলা জাসদ, জেলা জাতীয় পার্টি, জেলা পরিষদ, জেলা ছাত্রলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ভোমরা স্থল বন্দর শ্রমিক সংগঠন, চেম্বার অব কমার্স, সদর উপজেলা পরিষদ, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ, আশাশুনি উপজেলা আওয়ামী লীগ, তালা উপজেলা আওয়ামী লীগ, জেলা শিল্পকলা একাডেমী, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগ বিন¤্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পন করেন।
এদিকে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাতক্ষীরা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
The post শ্রদ্ধার ফুলে ভরে যায় মুনসুর আহমেদের কফিন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2O3yHrv
No comments:
Post a Comment