Tuesday, February 2, 2021

ব্যবসায়ীর পিতার দাফন সম্পন্ন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের ফুড অফিস মোড়ের তরুণ ব্যবসায়ী কাফি খানের পিতা মো. আব্দুর রাজ্জাক খানের (৮৭) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ২টায় জেলা শহরের পুরাতন কোর্ট মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে রসুলপুর পৌরসভা কবরস্থানে দাফন করা হয়। সোমবার বেলা অড়াইটার দিকে সাতক্ষীরা শহরের ফুড অফিস মোড়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। নামাজে জানাজায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ইউপি সদস্য রফিকুল্লাহসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। নামাজে জানাজা পরিচালনা করেন পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ।

The post ব্যবসায়ীর পিতার দাফন সম্পন্ন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/36CjEv3

No comments:

Post a Comment