কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয সহকারী শিক্ষক সমিতির (রেজি: নং-এস-১২০৬৮) উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সহকারী শিক্ষকদের মতবিনিময় সভায় সর্ব সম্মতিক্রমে আরিফুজ্জামান কাঁকনকে সভাপতি, সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক ও মঈনুজ্জামান মিলনকে সাংগঠনিক সম্পাদক করে নতুন এই কমিটি গঠন করা হয়। আরিফুজ্জামান কাঁকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সহকারী শিক্ষকদের এই মতবিনিময় সভায় আলোচনা করেন সিরাজুল ইসলাম সিরাজ, মঈনুজ্জামান মিলন, সাইফুল ইসলাম, ইমামুর রহমান, আমিনুর রহমান সবুজ, অনুপ কুমার ঘোষ, রাজিবুল ইসলাম, নজরুল ইসলাম, মাহাবুবুর রহমান, মোস্তাফিজুর রহমান, জাহিদুল আলম। সুজিত কাঞ্চিলাল, হারুন-অর-রশিদ, গোলাম কুদ্দুস, আমিরুল ইসলাম, ইরানি আক্তার, হাবিবা খাতুন, ময়না খাতুন, মনোয়ারা আফরিন, মেহজাবিন জয়িতা প্রমুখ।
The post কলারোয়ায় প্রাথমিক বিদ্যালয সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3cAkwUY
No comments:
Post a Comment