আশাশুনি সংবাদদাতা: আশাশুনিতে সমাজসেবা কর্মকর্তার সাথে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবা কর্মকতার কার্যালয়ে উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী হুমায়ুন কবির। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকার্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের সহ-সভাপতি আলী নেওয়াজ, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু প্রমুখ। এসময় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্প অবহিত করেন প্রকল্পের কমিউনিটি মোবিলাইজেশন অফিসার রাজিয়া সুলতানা। প্রকল্পভুক্ত অতি দরিদ্র সদস্যদের টেকসই জীবিকায়ন, পুষ্টি এবং কমিউনিটি মোবিলাইজেশন কম্পোনেন্ট সমূহ বাস্তবায়ন করবে। মতবিনিময় সভায় উন্নয়ন প্রচেষ্টা, উন্নয়ন ও এনজিএফ এর কর্মকর্তা, সমাজসেবা অফিসের সমাজকর্মীবৃন্দ, যুব ফোরাম, কিশোরী ফোরাম ও পিভিসির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
The post আশাশুনিতে সমাজসেবা কর্মকর্তার সাথে পিপিইপিপি প্রকল্পের মতবিনিময় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3r7DPZM
No comments:
Post a Comment