নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন কালুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ৭নং ওয়ার্ডের ইটাগাছা পশ্চিমপাড়া, ইটাগাছা দক্ষিণপাড়া ও বিলপাড়ায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় ও পানির বোতল প্রতীকের লিফলেট বিতরণ করেন। অপরদিকে বিকাল ৪টায় ইটাগাছা পূর্বপাড়ায় নির্বাচনী মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়। এসময় কাউন্সিলর প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন কালু সকলের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, আগামী নির্বাচনে পুনরায় আমাকে নির্বাচিত করে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং এলাকার সামগ্রীক উন্নয়নে কাজ করার সুযোগ দিন। এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আরশাদ আলী, ইব্রাহিম গাজী, ফজলু ঢালী, রফিকুল ইসলাম সাগর, আলাউদ্দীন গাজী, হাসান, রাজু প্রমুখ।
The post ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেন কালুর গণসংযোগ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3tfXybH
No comments:
Post a Comment