নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। মাঠ চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শওকত আলী বিভিন্ন স্থানে মতবিনিময়, পথসভা ও সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ডালিম প্রতীকের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার সন্ধ্যায় কামালনগর মধ্যপাড়ায় অসুস্থ বৃদ্ধা আছিয়া খাতুনের বাসায় খাবার সামগ্রী হিসেবে ডালিম নিয়ে উপস্থিত হন তিনি। এসময় তিনি বলেন, এবারের নির্বাচনে আমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে এলাকার মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দিন। আমি নির্বাচিত হলে সব সময় মানুষের পাশে থেকে সেবা করবো।
The post অসুস্থ বৃদ্ধার পাশে ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শওকত আলী appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3rdsMOG
No comments:
Post a Comment