Thursday, February 4, 2021

মুন্সিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অসীম কুমার মৃধার রোগমুক্তি কামনা https://ift.tt/eA8V8J

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ৭নং মুন্সীগঞ্জ ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মুন্সীগঞ্জে আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার মৃধা দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত। তিনি হার্টের অপারেশনের জন্য ভারতের ব্যাঙ্গালোর নারায়নী হাসপাতাল ভর্তি হয়েছেন। আগামী তিন দিনের মধ্যে হার্ট অপারেশন করবেন বলে জানিয়েছেন। ব্যাঙ্গালোরে নারায়নী হাসপাতাল প্রতিষ্ঠাতা প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠির পর্যবেক্ষণে চিকিৎসাধীন রেখেছেন বলে জানিয়েছেন তিনি। তিনি জনগণের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন। ইতোমধ্যে এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে তার রোগমুক্তির জন্য প্রার্থনা করা হচ্ছে।

The post মুন্সিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অসীম কুমার মৃধার রোগমুক্তি কামনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jblPuE

No comments:

Post a Comment