Thursday, February 4, 2021

কেশবপুরে মেয়র পদে-৩ সংরক্ষিত-১৫ ও সাধারণ পদে ৪৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র জমা https://ift.tt/eA8V8J

কেশবপুর (যশোর) প্রতিনিধি: আগামী ২৮ ফেব্রয়ারি কেশবপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জমা দানের শেষ দিন পর্যন্ত মেয়র পদে-৩, সংরক্ষিত আসনে-১৫ ও সাধারণ পদে ৪৭ জন কাউন্সিলরসহ মোট ৬৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার মো. বজলুর রশীদ জানান, কেশবপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর পদে মোট ৭৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র ক্রয় করেছিলেন। এরমধ্যে গত মঙ্গলবার(০২ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে মোট ৬৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে মেয়র পদে ৩, সংরক্ষিত আসনে ১৫ ও সাধারণ পদে ৪৭ জন প্রার্থী রয়েছেন।

মেয়র পদে যারা জমা প্রদান করেছেন তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, বিএনপি মনোনীত সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল কাদের। এছাড়া ১ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান কাউন্সিলর শেখ আতিয়ার রহমান, লিটন গাজী ও সোহেল হাসান, ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মশিয়ার রহমান, হাবিবুর রহমান, আবু শাহিন ও তরিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জামাল উদ্দিন, জিএম কবীর, শেখ কামরুজ্জামান, নাছির উদ্দীন, মোরশেদ আলী, আব্দুর রাজ্জাক, মশিয়ার রহমান, প্রদীপ চক্রবর্তী, শওকত হোসেন, মনিরুজ্জামান ও আজিবর মোড়ল, ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আফজাল হোসেন বাবু, জাহাঙ্গীর আলম, সৈয়দ আকমল আলী ও কুতুব উদ্দিন বিশ্বাস, ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শহিদুজ্জামান, ইকরামুল হোসেন, মেহেদী হাসান ও আব্দুর রাজ্জাক, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জাকির হোসেন, মনোয়ার হোসেন, রুহুল কুদ্দুস ও আনিছুর রহমান, ৭নং ওয়ার্ডে মদন সাহা অপু, কামাল খান, আক্তারুজ্জামান, ইকরামুছ সালাম খান, ওয়াজেদ খান ডবলু, মানিক লাল সাহা ও শাহরিয়ার রহমান, ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মফিজুর রহমান খান, আব্দুল হালিম মোড়ল, সেলিম খান, আমিনুল ইসলাম, খন্দকার মফিজুল ইসলাম, মিজানুর রহমান, আব্দুল গফুর মোড়ল, ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এস এম এবাদত সিদ্দিক বিপুল, আবুল কালাম আজাদ ও আব্দুল বারিক বিশ্বাস মনোনয়পত্র জমা দিয়েছেন। সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মেহেরুন্নেছা, রাশিদা খাতুন, খাদিজা খাতুন ও মঞ্জুয়ারা বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আছিয়া খাতুন, শাহানা কবীর, আসমা খাতুন, মুক্তি, মমতাজ বেগম ও রূপা আইচ, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মনিরা খানম, তহমিনা বেগম, আসমা খাতুন, জাহানারা খানম ও রিক্তা খাতুন মনোনয়পত্র জমা দিয়েছেন।

The post কেশবপুরে মেয়র পদে-৩ সংরক্ষিত-১৫ ও সাধারণ পদে ৪৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র জমা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cHxnV8

No comments:

Post a Comment