নিজস্ব প্রতিনিধি: জননেত্রী শেখ হাসিনা’র গাড়ি বহরে হামলার ন্যায়বিচার পাওয়ায় জেলা আওয়ামী লীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগে যৌথ আয়োজনে আনন্দ মিছিলটি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্ত্বর থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে এসে আলোচনায় সভায় মিলিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কান্ডারী নজরুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য জগলুল হায়দার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু ও আ. হ. ম তারিক উদ্দীন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি কাজী এরতেজা হাসান, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এড. আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট অনিত কুমার মুখার্জী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আযম লেনিন, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, নির্বাহী কমিটির সদস্য শেখ নাসেরুল হক, শেখ আব্দুর রশিদ, মো. শাহ্জাহান আলী প্রমুখ।
এসময় বক্তরা বলেন, এই রায়ের মাধ্যমে জেলাবাসী আজ কলঙ্কমুক্ত হয়েছে। ২০০২ সালের ৩০ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন বিরোধী দলীয় নেতীকে হত্যার চেষ্টা করা হলেও তখন থানায় কোন মামলা নেওয়া হয়নি। পরে অনেক বাধাবিপত্তির মধ্য দিয়েও মামলায় ১৮ বছর পরে এই রায়ে আবারও প্রমাণিত দেশের আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে। এই মামলার জন্য মুনসুর আহমেদ কষ্টে করেছেন। কিন্তু তিনি সেই রায় দেশে যেতে পারলেন না। এটা আমাদের জন্য অনেক বড় কষ্টের। বাদী, স্বাক্ষী ও আইনজীবীদের ধন্যবাদ জানানো হয়। এরআগে কোর্ট চত্ত্বরে আরও একটি আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরদিকে সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ ডা. আফম রুহুল হকের নেতৃত্বে আরও একটি আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে বিতরণ করা হয় মিষ্টি। এ সময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক আবু আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।
বক্তারা এ রায়কে একটি যুগান্তকারী রায় বলে ঘোষণা করেন। তারা বলেন, ভাবিষ্যতে কোন বিরোধী দলীয় নেতা যাতে এভাবে আর কোন হামলার শিকার না হন সেটি এ রায় থেকে সকল রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে।
The post শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ন্যায়বিচার পাওয়ায় জেলা আ.লীগের আনন্দ মিছিল appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3jkn5f4
No comments:
Post a Comment