পত্রদূত ডেস্ক: কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় মোট ৮টি ধারায় আসামীদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়। সাজা খাটার ক্ষেত্রে একটির মেয়াদ শেষ হলে অপরটির মেয়াদ শুরু হবে বলে রায়ে উল্লেখ করা হয়। এক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির ১৮৯৮ এর ধারা ৩৫(২)(বি) ধারার বিধান অনুসরণীয় হবে। এছাড়া যেসব আসামী পলাতক রয়েছে তারা গ্রেপ্তার হওয়া বা স্বেচ্ছায় আত্মসমার্পনের দিন থেকে সাজার মেয়াদ কার্যকর হবে। রায়ে আরো বলা হয়েছে, ফৌজদারী কার্যবিধির ৩৫ (এ) ধারার বিধান মতে এই মামলার আসামীদের ইতোপূর্বে যদি হাজতবাস থেকে থাকে তকে তা প্রদত্ত দন্ডের মেয়াদ থেকে বাদ যাবে।
এই মামলায় জব্দকৃত আলামত যদি থাকে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। এছাড়া জরিমানার অর্থ আদায় হলে সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য রায়ে নির্দেশ প্রদান করা হয়েছে।
The post একটি সাজা শেষ হলে আর একটি হবে শুরু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/36MuezF
No comments:
Post a Comment