Tuesday, February 2, 2021

পানি সম্পদ প্রতিমন্ত্রী তিনদিনের সফরে কুষ্টিয়া, সাতক্ষীরা ও খুলনা আসছেন আগামীকাল https://ift.tt/eA8V8J

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক তিন দিনের সফরে কুষ্টিয়া, সাতক্ষীরা ও খুলনা আসছেন আগামীকাল ৪ ফেব্রুয়ারি। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ার গড়াই নদী পুন:খনন কাজ পরিদর্শন করবেন। তিনি ৫ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল নয়টায় সাতক্ষীরার কপোতাক্ষ নদের উভয় তীরে অম্পানে ক্ষতিগ্রস্ত পোল্ডার বাঁধ বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক মেরামত এবং পুন:নির্মাণ কাজ পরিদর্শন করবেন। প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলার দাতিনাখালী, লেবুবুনিয়া, গোলখালী, গাবুরা, ২ নম্বর কয়রা, হরিণখোলা-ঘাটাখালী, চাকলা, কুড়িকাউনিয়া নামক স্থান (৭/১, ৭/২ ও ১৫ নম্বর পোল্ডার এবং খুলনা জেলার কয়রা উপজেলাধীন ১৩-১৪/২ ও ১৪/১ নম্বর পোল্ডার) পরিদর্শন করবেন। প্রতিমন্ত্রী সন্ধ্যা ছয়টায় সাতক্ষীরা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে খুলনা জোনের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

প্রতিমন্ত্রী ৬ ফেব্রুয়ারি (শনিবার) খোলপেটুয়া নদীর উভয় তীরে আম্পানে ক্ষতিগ্রস্ত পোল্ডার বাঁধ বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক মেরামত এবং পুন:নির্মাণ কাজ পরিদর্শন করবেন। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলাধীন কামালকাটি, ঘোলা, হিজলিয়া-কোলা, হাজরাখালী, হরিষখালি নামক স্থান (৪, ৫, ৭/১ ও ৭/২ নম্বর পোল্ডার) পরিদর্শন করবেন। প্রেসবিজ্ঞপ্তি

The post পানি সম্পদ প্রতিমন্ত্রী তিনদিনের সফরে কুষ্টিয়া, সাতক্ষীরা ও খুলনা আসছেন আগামীকাল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3tjXgQX

No comments:

Post a Comment