Tuesday, February 2, 2021

দেবহাটার সখিপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদের প্রচারণা https://ift.tt/eA8V8J

দেবহাটা প্রতিনিধি: সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের। এ বছরের মার্চ মাস থেকে শুরু হতে পারে ইউপি নির্বাচন এমন খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি নির্বাচন কমিশন থেকেও এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এরই পরিপ্রেক্ষিতে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলার অন্যান্য উপজেলার ন্যায় দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকানে দোকানে, পাড়া মহল্লাসহ সর্বত্র বইছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিশ্লেষণ। নড়েচড়ে উঠেছে চেয়ারম্যান ও সদস্য পদের সম্ভাব্য প্রার্থীরা। অনেকেই আগাম প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন।

বাড়ি বাড়ি কুশল বিনিময়সহ দোকানে দোকানে আলোচনার সাথে সাথে অীধকাংশ প্রার্থীরা নিজেদের ছবিসহ পোস্টার ছাপিয়ে টানিয়ে দিয়েছেন বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায়। প্রচার প্রচারনায় পিছিয়ে নেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোও। দলীয় সমর্থন পেতে একই আসনে একাধিক প্রার্থীর পক্ষ থেকে চলছে নানারকম তদবির, রাজনৈতিক কার্যালয়গুলোও সরগরম হয়ে উঠেছে। দলীয় সমর্থন পাওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে ঐসব ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা। বিশেষ করে নৌকা প্রতিক পাওয়ার আশায় দলীয় সমর্থনের জন্য প্রার্থীদের বেশী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের এমনই এক চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার প্রচারনা শুরু করে দিয়ে আবু সাঈদ। আবু সাঈদ বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে সাথে রয়েছেন ঢাকা কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সদস্য, সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সখিপুর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আজীবন মানুষের সেবায় কাজ করেছেন এবং আগামীতেও মানুষের সেবায় কাজ করে যাবেন বলে আবু সাঈদ জানান।

The post দেবহাটার সখিপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদের প্রচারণা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ji761e

No comments:

Post a Comment