Tuesday, February 2, 2021

৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জিল্লুর রহমানের গণসংযোগ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. জিল্লুর রহমান বিভিন্ন স্থানে মতবিনিময়, পথসভা ও লিফলেট বিতরণ করেছেন। মঙ্গলবার দিনব্যাপি রসুলপুর গ্রামের বিভিন্ন এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় ও টেবিল ল্যাম্প প্রতীকের লিফলেট বিতরণ করেন। এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা পৌরসভার অবহেলিত ৯নং ওয়ার্ডের উন্নয়ন এবং সাধারণ মানুষের ভাগ্যউন্নয়নে আমি আপনাদের সেবা করতে চাই। তাই একবার আমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে কাঙ্খিত সেবা করার সুযোগ দিন। এসময় তিনি ভোটারদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।’ এসময় উপস্থিত ছিলেন ডা. শফি, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, মানিক, নুরুল ইসলাম, জাহিদুর রহমান, আলতাফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

The post ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জিল্লুর রহমানের গণসংযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cz34jr

No comments:

Post a Comment