Wednesday, November 24, 2021

শ্যামনগরে গ্রামীণ ফোন সেন্টার উদ্বোধন https://ift.tt/eA8V8J

শ্যামনগর প্রতিনিধি: গ্রাহকদের গ্রামীণ ফোনের সেবা সহজ করতে সাতক্ষীরার শামনগরে গ্রামীণফোন সেন্টার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল চারটায় শ্যামনগর সদরের উজ্জ্বল মার্কেটে আনুষ্ঠানিকভাবে গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির খুলনা রিজিওনাল প্রধান এ এম এ সালাউদ্দীন আনুষ্ঠানিকভাবে নুতন এ গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণ ফোনের সার্কেল রিটেইল প্রধান মো: সোয়েব আনছার, সাতক্ষীরা এরিয়া ম্যানেজার খায়রুল আনাম, সাতক্ষীরা সদর সিনিয়র টেরিটরি ম্যানেজার মো: রোকনুজ্জামান, শ্যামনগর টেরিটরি ম্যানেজার কাজী আব্দুল মুকিত, সাতক্ষীরা রিটোইল চ্যানেল ম্যানেজার সুবর্ণা দাস ও গ্রামীণ ফোন সেন্টারের সত্ত্বাধকিারী মো: আবুল কাশেম প্রমুখ।
উপকূলবর্তী জনপদ শ্যামনগরে গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামীণফোন ডিস্ট্রিবিউশন হাউজের জাহিদ হাসান রুপম, শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ জামান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, শ্যামনগর থানার উপ-পরিদর্শক দিপ্তেশ রায়, সাংবাদিক হাজী মুরাদসহ অন্যরা।

The post শ্যামনগরে গ্রামীণ ফোন সেন্টার উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZlposT

No comments:

Post a Comment