পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটা কুমিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষ থেকে কর্মিসভা মঙ্গলবার সন্ধ্যায় কুমিরা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী শেখ আজিজুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনদ কুমার, তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হালিম টুটুল, মীর জাকির হোসেন, তালা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, শিক্ষক শেখ শওকাত আলী, আবু হেনা আলম, যুবলীগ নেতা মফিদুল ইসলাম। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, সকল ভেদাভেদ ভুলে শেখ হাসিনার দেওয়া নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করাতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ব্যক্তি নয় প্রতীককে নির্বাচন করতে হবে।
The post সকল ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে নেতৃবৃন্দের আহ্বান appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/30VExSn
No comments:
Post a Comment