জ্বালানী তেল, এলপি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, ভোজ্য তেল-চাল-ডালসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, সর্বক্ষেত্রে ঘুষ-দুর্নীতি-লুটপাট বন্ধ ও বন্ধকৃত পাটকল শ্রমিকদের বকেয়া পাওনার দাবীতে মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় পিকচার প্যালেস মোড়ে ইউনাইটেড কমিউনিস্ট লীগ এবং ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যৌথ উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান এবং সঞ্চালনা করেন ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা কমিটির সদস্য আনিসুর রহমান মিঠু। সমাবেশে বক্তৃতা করেনÑইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক ডা: সমরেশ রায়, জেলা সদস্য মোস্তফা খালিদ খসরু, কাজী দেলোয়ার হোসেন, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সম্পাদক গাজী নওশের আলী, জেলা সদস্য গাজী লুৎফর রহমান, জামাল হোসেন মোল্লা। সমাবেশে বক্তারা বলেন, জ্বালানী তেল, এলপি গ্যাস, পরিবহণ ভাড়া বৃদ্ধিসহ ক্রমবর্ধমানভাবে ভোজ্য তেল-চাল-ডালসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে সাধারণ জনগণ দিশেহারা। বাজার নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ। করোনাকালে প্রচুর বেকার সৃষ্টি হয়ে দেশে এখন বেকারের সংখ্যা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রায়ত্ত পাটকল ও চিনিকল বন্ধ করে অসংখ্য মানুষ কর্মহীন করা হয়েছে। ভোটের অধিকার নেই। স্বাধীনভাবে কথা বলার অধিকার হরণ করা হয়েছে। বিচার বিভাগকে দলীকরণ করার মাধ্যমে সুষ্ঠু ও ন্যায় বিচার পাওয়ার অধিকারকে খর্ব করা হয়েছে। প্রক্রিয়াশীল উগ্র ধর্মান্ধগোষ্ঠীকে প্রচ্ছন্ন প্রশ্রয়ের ফলে দেশে বার বার সাম্প্রদায়িকতার প্রকটভাবে দেখা যাচ্ছে। জগদ্দল পাহাড়ের মত নানাবিধ সমস্যা হতে পরিত্রাণ পেতে হলে বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামের কোনো বিকল্প নেই। সমাবেশে শেষে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রেসবিজ্ঞপ্তি
The post দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনায় সমাবেশ ও মিছিল appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3FLXt4V
No comments:
Post a Comment