সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বিট পুলিশিং কমিটির আয়োজনে সা¤প্রদায়িক স¤প্রীতি সচেতনতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫অক্টোবর) বিকেলে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজ মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়। কেঁড়াগাছি বিট পুলিশিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির প্রধান অতিথির বক্তব্য দেন। উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি কার্তিক চন্দ্র মিত্র, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, ইউপি সদস্য সাবিনা খাতুন ময়না, ২নং ওয়ার্ড ইউপি সদস্য পলাশ হোসেন, বোয়ালিয়া মহিলা মাদরাসার সুপার মাওলানা রবিউল ইসলাম, মাওলানা শামসুল আলম, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, এসআই জসিম, সোহরাব হোসেন, আব্দুল বারী, এএসআই জসিম, মেজবাহ সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানার এসআই আব্দুল হামিদ।
The post কেঁড়াগাছিতে সম্প্রীতি রক্ষার্থে বিট পুলিশিং কমিটির আলোচনা সভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3mbaxcW
No comments:
Post a Comment