Monday, October 25, 2021

দেবহাটার সখিপুরে নৌকার প্রার্থী রতনকে ফুলেল শুভেচ্ছা https://ift.tt/eA8V8J

দেবহাটা সংবাদদাতা: দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনকে আগামী ২৮ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

 

সোমবার বিকাল ৫টায় পারুলিয়া বাসস্টান্ডে কয়েক শত মোটর সাইকেল যোগে নেতাকর্মীর উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয় তাকে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাদক শেখ শরিফুল ইসলাম পলাশ, কার্যনির্বাহী সদস্য ও ইউপি সদস্য আকবর আলী, কার্যনির্বাহী সদস্য আব্দুল খালেক ভোলা, ইউপি সদস্য আবুল হোসেন, জগন্নাথ মন্ডল, মোনাজাত আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক মাসুদ আনোয়ার মিলন চৌধুরী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশাদ আলী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্টু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিপক কুমার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম মঈনুদ্দীন প্রমুখ ।

The post দেবহাটার সখিপুরে নৌকার প্রার্থী রতনকে ফুলেল শুভেচ্ছা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3nybJa2

No comments:

Post a Comment