Monday, October 25, 2021

গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দক্ষতা বৃদ্ধিতে সেমিনার https://ift.tt/eA8V8J

বাংলাদেশ প্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলার সদস্যদের নিয়ে একমি ল্যাবরেটরিজ লি: এর আয়োজনে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার দুই শতাধিক গ্রাম ডাক্তার।

সোমবার বেলা ১১টায় পুরাতন সাতক্ষীরা সেঞ্চুরি কমিউনিটি সেন্টারে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান। যুগ্ম-সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একমি ল্যাবরেটরিজ লি: এর এক্সিকিউটিভ ডাইরেক্টর ফেরদৌস খান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আবুল কালাম আজাদ, রোটারি ক্লাব অব সাতক্ষীরা সভাপতি শফিউল ইসলাম, দি একমি ল্যাবরেটরিজের সেলস ম্যানেজার শান্ত কুমার ঘোষ প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

The post গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দক্ষতা বৃদ্ধিতে সেমিনার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jAinva

No comments:

Post a Comment