দেবহাটা সংবাদদাতা: দলীয় মনোনয়ন পেতে ঢাকায় টানা এক সপ্তাহের দৌড়ঝাপ শেষে এলাকায় ফিরে দলীয় নেতাকর্মী ও জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও পরপর কয়েকবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুল হক। সোমবার দুপুরে ঢাকা থেকে কুলিয়ায় ফেরেন তিনি।
পরে বিকালে নেতাকর্মীদের নিয়ে আশপাশের এলাকা গুলোতে ঘুরে সন্ধ্যায় কুলিয়া শহীদ মিনারস্থ ব্যক্তিগত কার্যালয়ে জনসাধারণের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় আছাদুল হক নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ২২ অক্টোবর দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে থেকে পাঁচজনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। সেখানে কুলিয়া ইউনিয়নে আমি মনোনয়ন না পাওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি বরাবর কুলিয়া ইউনিয়নের মনোনয়ন পুন:বিবেচনার জন্য আমি আপিল আবেদন করেছি। এসময় দলীয় নেতাকর্মী ও জনসাধারণকে হতাশ না হওয়ার জন্যও আহŸান জানিয়ে আছাদুল হক বলেন, আমি সব সময় কুলিয়া ইউনিয়নবাসীর উন্নয়নে কাজ করেছি, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
The post কুলিয়ায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন আছাদুল হক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3CabUOG
No comments:
Post a Comment