Tuesday, October 26, 2021

কলারোয়া স্বেচ্ছাসেবক দলের ১১ নেতার পদত্যাগ https://ift.tt/eA8V8J

আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি:

সদ্য ঘোষিত সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন ওই কমিটির কয়েকজন যুগ্ম আহ্বায়ক ও সদস্য।
মঙ্গলবার (২৬ অক্টোবর) ১১ জন পদধারী নেতা যৌথভাবে পদত্যাগ করেছেন। এরমধ্যে ৬ জন যুগ্ম আহ্বায়ক ও ৫ জন সদস্য।
পদত্যাগপত্রে স্বাক্ষর করা নেতারা হলেন সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক মিরাজ হোসেন, মোশারফ হোসেন, মোতাহার হোসেন, আজহারুল ইসলাম, শহীদুল ইসলাম বাবু ও মামুন কবির এবং সদস্য জাহিদুল ইসলাম, মিলন হোসেন, কামাল হোসেন, আব্দুর রাজ্জাক ও শাহিন হোসেন।
সম্প্রতি সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে সংগঠনটির ৩১ সদস্য বিশিষ্ট কলারোয়া উপজেলা আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন সদ্যঘোষিত কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মিরাজ হোসেন, মোতাহার হোসেন ও মামুন কবির।
তারা জানান, ‘ত্যাগীদের মূল্যায়ন না করায় সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির ১১জন যুগ্ম আহ্বায়ক ও সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমরা যৌথভাবে পদত্যাগপত্র কলারোয়া উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দীনের নিকট হস্তান্তর করেছি। অতিশীঘ্র জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের কাছে পদত্যাগপত্র পৌঁছে দেয়া হবে।’

The post কলারোয়া স্বেচ্ছাসেবক দলের ১১ নেতার পদত্যাগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3B9WBEo

No comments:

Post a Comment