Monday, October 25, 2021

কলারোয়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন https://ift.tt/eA8V8J

 

‘জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি একসাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. অমল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের কৃষক কৃষাণী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন। প্রেসবিজ্ঞপ্তি

 

 

 

The post কলারোয়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3CfYG34

No comments:

Post a Comment