মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর সকাল ১১টায় মুন্সীগঞ্জ সুশীলন টাইগার পয়েন্টের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদ আবদুল মাজেদ মোড়ল, যুগ্ম-সম্পাদক এম জাহাঙ্গীর আলম, ওয়াজেদ আলী গাজী, গোলজার হোসেন খান, সুপদ মৃধা, আইয়ুব আলী গাজী, মলয় কুমার রপ্তান, এসএম রবিউল ইসলাম, অরবিন্দ কুমার মন্ডল, গাজী আমিনুর রহমান, হরিপদো মন্ডলসহ আরও অনেকে। সভাপতি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান প্রার্থীর দলীয় প্রতীক পাওয়ার লক্ষ্যে। সর্বনিম্ন ৩ জন এবং সর্বোচ্চ ৫জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় থেকে। সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে সিদ্ধান্ত অনুযায়ী যাকে মনোনয়নপত্র দেওয়া হবে আমরা সকলে তার জন্য কাজ করব এবং নৌকা প্রতীকের বিজয় ছিনিয়ে আনব।
The post মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3nJMJN9
No comments:
Post a Comment