Monday, October 25, 2021

আগরদাড়ীতে স্বতন্ত্র প্রার্থী শেখ সাহিদের নির্বাচনী প্রচারণা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: ১১ নভেম্বর ইউপি নির্বাচনে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেখ সাহিদ নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন। তিনি ইউনিয়নের ধলবাড়িয়া এলাকার সন্তান।

তিনি ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গ্রাম-গ্রামান্তরে শুরু করেছেন নির্বাচনের প্রচার-প্রচারণা। ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। রাখছেন ভোটারদের খোঁজ খবর। বিপদে আপদে দাঁড়াচ্ছেন ভোটারদের পাশে। ভোটারদের কাছে তুলে ধরছেন ইউনিয়নবাসির ভবিষ্যত ও উন্নয়নের পরিকল্পনা কথা। তিনি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া, আশীর্বাদ এবং সমর্থন কামনা করেছেন।

The post আগরদাড়ীতে স্বতন্ত্র প্রার্থী শেখ সাহিদের নির্বাচনী প্রচারণা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3nvVrOP

No comments:

Post a Comment