তালা উপজেলার নগরঘাটা পোড়ার বাজার কমিটির পক্ষ থেকে নির্বাচিত চেয়ারমান কামরুজ্জামান লিপুকে সংবর্ধনা প্রদান ও ফুল দিয়ে বরণ করা হয়েছে। তালা উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়ন পরিষদ চত্ত¡রে ২৬ অক্টোবর বেলা ১২টার সময় সাইদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সকল ব্যবসায়ীরা চেয়ারমানকে ফুলের মালা পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। সব শেষে বাজার কমিটির পক্ষ থেকে চেয়ারমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বাজার কমিটির সেক্রেটারি মোতাহার আনছারির সঞ্চালনায় কুরআন তেলোয়ত করেন বাবলুর রহমান ও গীতা পাঠ করেন ডা: ঠাকুর পদ। এসময় বাজারের ব্যবসায়ীসহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি
The post পোড়ার বাজার কমিটির পক্ষ থেকে চেয়ারমানকে সংবর্ধনা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3nyI6Fd
No comments:
Post a Comment