কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল খালেকের দীর্ঘ ৩৬ বছরের চাকরি জীবনের সমাপ্তি ঘটায় তার বিদায় উপলক্ষে সোমবার পড়ন্ত বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও সাগরদাড়িী ইউনিয়ন ভুমি অফিসের সহকারী বর্মকর্তা শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আরিফুজ্জামান। বিদায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভুমি আফিসের সার্ভিয়ার মেরাজ হোসেন, পৌর ভুমি কর্মকর্তা কবির হোসেন ও সদ্য বিদায় নেওয়া কর্মকর্তা আব্দুল খালেক। অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
The post কেশবপুরে ভূমি সহকারী কর্মকর্তার বিদায় সংবর্ধনা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3EeDMlh
No comments:
Post a Comment