Monday, October 25, 2021

কলারোয়ার সোনাবাড়িয়ায় সা¤প্রদায়িক সচেতনতায় সভা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়ায় সা¤প্রদায়িক স¤প্রীতি রক্ষার্থে সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার সোনাবাড়ীয়া বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়।

সোনাবাড়ীয়া বিট পুলিশিং কমিটির আয়োজিত অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ আলহাজ মীর খায়রুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোসেন। তিনি বলেন, ‘এই এলাকায় কেউ সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট করতে চাইলে তার বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর ভাবে ব্যবস্থা নেবে। আপনারা স্কুল, মসজিদ ও মন্দিরে সর্তকতা সৃষ্টি করবেন। যাতে এলাকায় কেউ সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট করতে না পারে। তার জন্য সকল শ্রেণি পেশার মানুষকে সচেতন থাকতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য দেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সদ্যসাবেক চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আনারুল ইসলাম, ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নয়ন রঞ্জন মজুমদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানার এসআই আব্দুল হামিদ।

The post কলারোয়ার সোনাবাড়িয়ায় সা¤প্রদায়িক সচেতনতায় সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3mcspnR

No comments:

Post a Comment