Monday, October 25, 2021

আশাশুনিতে গণটিকার ২য় ডোজ ২৮ অক্টোবর https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনির সকল ইউনিয়নে আগামী ২৮ অক্টোবর বৃহস্পতিবার এবং ৩০ অক্টোবর, শনিবার কোভিড-১৯ গণটিকা ২য় ডোজ কার্যক্রম পরিচালনা করা হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার জানান, উপজেলার ১১টি ইউনিয়নে পর্যায়ক্রমে সিনোফার্ম/ভিরোসেল এর ২য় ডোজ টিকা প্রদান করা হবে। পূর্বে যারা ওই টিকার ১ম ডোজ গ্রহণ করেছেন শুধুমাত্র তাদেরকে টিকার ২য় ডোজ প্রদান করা হবে। ২৮ অক্টোবর বৃহস্পতিবার শোভনালী, বুধহাটা, কুল্যা, দরগাহপুর, আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নে টিকা দেওয়া হবে। ৩০ অক্টোবর শনিবার আশাশুনি, বড়দল, শ্রীউলা, খাজরা, কাদাকাটি ইউনিয়নে টিকা দেওয়া হবে।

The post আশাশুনিতে গণটিকার ২য় ডোজ ২৮ অক্টোবর appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3EcbuIc

No comments:

Post a Comment