Tuesday, October 26, 2021

আশাশুনি উপজেলা চেয়ারম্যানের সাথে কলেজ অধ্যক্ষের মতবিনিময় https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের সাথে মতবিনিময় করেন আশাশুনি সরকারি কলেজের সদ্য যোগদানকৃত অধ্যক্ষ আবুল কালাম আজাদ। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময়কালে আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ কলেজের শিক্ষার মান বৃদ্ধিতে সুন্দর পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে উপজেলা চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম বলেন, শিক্ষা ও সংস্কৃতির দিক থেকে বহুবছর ধরে আশাশুনির একটি ঐতিহ্য রয়েছে।

 

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার আশাশুনি ডিগ্রী কলেজ সরকারিকরণ বাস্তবায়িত হয়েছে। তিনি এই কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, কৃষক লীগের সদস্য সচিব মতিলাল সরকার প্রমুখ।

 

 

 

The post আশাশুনি উপজেলা চেয়ারম্যানের সাথে কলেজ অধ্যক্ষের মতবিনিময় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jGNghr

No comments:

Post a Comment