সীমান্ত প্রতিনিধি: রবিবার বিকালে ভোমরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিট পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: দেলোয়ার হুসেন।
প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: সজিব খান। বিশেষ অতিথি ছিলেন ডিবি’র ওসি ইয়াছিন আলম চৌধুরী, তদন্ত ওসি বাবুল আক্তার, বিট অফিসার এসআই মানিক সাহা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, চেয়ারম্যান ইসরাইল গাজী, ইউপি সচিব রেজাউল ইসলাম, ভোমরা ইউনিয়নের সকল মজজিদের ইমাম, ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধিজন।
প্রধান অতিথি বলেন, যার ধর্ম সে পালন করবে, কেউ গুজবে কান দিবেন না। কেউ গুজব ছড়াবেন না, সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস করবেন। অনলাইন মিডিয়া, ফেসবুক, ইউটিউব এর মাধ্যমে লাইক, শেয়ার, কমেন্ট না করার পরামর্শ দেন তিনি।
The post ভোমরায় বিট পুলিশিংয়ের মতবিনিময় সভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3CdI9g5
No comments:
Post a Comment