ওয়ার্ল্ডভিশন-এর ‘নবযাত্রা’ প্রকল্প, দক্ষিণাঞ্চলের আট লাখ ৫৬ হাজার ১১৬ জন মানুষের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও দুর্যোগ সহনশীলতা নিশ্চিত করেছে। খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলা ও সাতক্ষীরা জেলার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন করছে। সম্প্রতি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে সোনারগাঁও হোটেলে ‘এ মাল্টি সেক্টরাল ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি প্রোগ্রাম এনহান্সিং কমিউনিটি রেজিলেন্স ইন সাউথ ইস্ট বাংলাদেশ: লেসন লার্নড ফরম ইউএসএইড নবযাত্রা প্রজেক্ট’ যৌথ কর্মশালায় এই তথ্য উপস্থাপন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন। স্বাগত বক্তব্য প্রদান করেন নবযাত্রা প্রকল্পের চীফ অফ পার্টি অ্যালেক্স বাকুন্ডা। কর্মশালা পরিচালনা করেন ওয়ার্ল্ডভিশনের সিনিয়র ম্যানেজার এসএম মঞ্জুর রশিদ। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, নবযাত্রা প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা এবং শিখনগুলো সরকারসহ আরও বৃহত্তর অংশীদারদের সাথে শেয়ার করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, যেন সরকার বাংলাদেশীদের স্বাস্থ্য এবং পুষ্টির টেকসই উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি বজায় রাখতে ও গড়ে তুলতে সক্ষম হয়। বিশেষ করে উপকূলবর্তী ও দুর্গম এলাকাগুলোর জন্য। বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ইউএসএআইডির নবযাত্রার মতো প্রকল্পসমূহকে সহযোগিতা করা অব্যাহত রাখবে।”
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বলেন, বাংলাদেশ যেহেতু এসডিজি অর্জনের পথে রয়েছে, তাই আসুন আমরা মানবাধিকার হিসেবে গর্ভবতী ও স্তন্যদানকারি নারী ও শিশুর খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে একসাথে কাজ করি। প্রেসবিজ্ঞপ্তি
The post দক্ষিণাঞ্চলে সাড়ে ৮ লাখের বেশি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3oXvSXw
No comments:
Post a Comment